Todays Date : | Bengali

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

Reporter information : দৈনিক জাগ্রত সময়
  • News Release Date : Nov 29, 2026
  • How Many People See: 30
Images Caption :



মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় ৪৫ বোতল মদ ও ১টি গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সর্বমোট বাজার মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।


​শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়। আনুমানিক ভোর ৫টার দিকে ৫৩ বিজিবি'র অধীনস্থ ওয়াহেদপুর বিওপি’র একটি বিশেষ টহলদল শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। এর আনুমানিক বাজার মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।

 একইদিন আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটে রঘুনাথপুর বিওপি’র একটি বিশেষ টহলদল একই গ্রামের একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় গরু জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।​বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি যেকোনো ধরনের মাদক ও চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Print News Photo Card
Comment Box

Share The News..

More news like this..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network