Todays Date : | Bengali

মিরপুরে ‘ফোর স্টার’ গ্রুপের ৬ সদস্য গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

Reporter information : দৈনিক জাগ্রত সময়
  • News Release Date : Nov 29, 2026
  • How Many People See: 47
Images Caption :


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় সক্রিয় সন্ত্রাসী ও ডাকাত চক্র ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি-৪)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, স্টিলের সামুরাইসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক (ইয়াবা) এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪-এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

​গ্রেফতারকৃতরা হলেন— শেখ ওসমান গনি সোহাগ (৩৫), মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব (২৭), মো. ইমন মোল্লা (২৫) এবং মো. সৌরভ বেপারী (১৯)।

​সংবাদ সম্মেলনে লে. কর্নেল হাফিজুর রহমান জানান, পল্লবী ও রূপনগর এলাকায় ‘ফোর স্টার গ্রুপ’-এর সদস্যদের উৎপাত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় অস্ত্রের মহড়া ও শোডাউনের ভিডিও ছড়িয়ে দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর বিকেলে পল্লবীর একটি বাসায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘ফোর স্টার’ মশিউর গ্রুপের অস্ত্রধারী সদস্য শেখ ওসমান গনি সোহাগকে গ্রেফতার করা হয়।

​পরবর্তীতে সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ নভেম্বর রাতে রূপনগরের শিয়ালবাড়ি কবরস্থান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালায় এসআরবি-৪। বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৭-৮ জনের ডাকাত দল পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় চক্রের আরও ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় একটি খেলনা পিস্তল, স্টিলের সামুরাই, দেশীয় অস্ত্র, ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

Print News Photo Card
Comment Box

Share The News..

More news like this..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network