Todays Date : | Bengali

চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৬

Reporter information : দৈনিক জাগ্রত সময়
  • News Release Date : Nov 29, 2026
  • How Many People See: 46
Images Caption :


​নিজস্ব প্রতিবেদক / চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত—এই ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। এ সময় চোরাচালানের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।

​বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ ৫৪.০৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত তালিকায় রয়েছে হেরোইন, ফেন্সিডিল, বিদেশি মদ, ইয়াবা, ট্যাপেন্ডাল ট্যাবলেট ও নেশাজাতীয় সিরাপ। এ ছাড়া উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, গবাদিপশু, মোবাইল ফোন, বিড়ি, বিড়ির পাতা ও মসলা।

​৫৩ বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক, অস্ত্র ও মানবপাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে ড্রোন, সার্চ লাইট, গোয়েন্দা নজরদারি ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা রক্ষায় প্রশাসন, গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে বাহিনীটি।

Print News Photo Card
Comment Box

Share The News..

More news like this..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network