আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 175
ছবির ক্যাপশন : ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার নেশাজাতীয় সিরাপ ও গাঁজা।

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পত্নীতলা থানা পুলিশের পৃথক অভিযানে পাঁচ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ এবং ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচমাথা মোড়ের নিকটস্থ এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে তথ্য পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তার নাম শাহদুর রহমান বুলু ওরফে অন্তর (৩৫), পিতা ফজর আলী, গ্রাম কসাইপাড়া, থানা আদমদিঘী, জেলা বগুড়া বলে জানা যায়। তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে দুই বোতল ফেয়ারডিল ও তিন বোতল এসকফসহ মোট পাঁচ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
এদিকে, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে পত্নীতলা থানাধীন দিবর ইউনিয়নের বাঁকরইল গ্রামে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রদীপ টুডু (পিতা: থামাস টুডু, মাতা: নরজিনা মার্ডি, গ্রাম: বাঁকরইল, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ)-কে তার নিজ বাড়ির সামনে পাকা রাস্তা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার হাতে থাকা হলুদ রঙের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে সাদা কসটেপে মোড়ানো ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network