আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান

ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন : ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ইমাম ও খতিবকে হয়রানি এবং জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির জেলা শাখা। কর্মসূচি থেকে ঘটনার তদন্ত, ইমামের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত এবং তাঁকে পুনরায় মসজিদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সমিতির নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি মাওলানা মো. উমর ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে সেক্রেটারি কারী মাওলানা মো. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী মাওলানা মো. আইয়ুব আলী খানসহ শতাধিক ইমাম ও আলেম উপস্থিত ছিলেন।

সমিতির অভিযোগ, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে জুমার খুতবাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করা হয়। পরে মসজিদ কমিটির মাধ্যমে তাঁর কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

ইমাম সমিতির নেতারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক কারণে ‘হক কথা বলার’ জেরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, ইমামরা ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ইমাম হয়রানি বা নিরাপত্তাহীনতার শিকার হলে বিষয়টি প্রশাসনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

তারা জানান, আগামী শুক্রবারের মধ্যে মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে পুনরায় মসজিদে নামাজ পড়ানোর ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে ইমাম সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ইমামদের নিরাপত্তা নিশ্চিত এবং স্থানীয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network