আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

ডি.এম.খালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ব্যাংকারসহ দুইজনের মোটরসাইকেল

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 61
ছবির ক্যাপশন :


​মো: রায়হান, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ডি.এম.খালীতে গভীর রাতের অগ্নিকাণ্ডে দুই ব্যক্তির স্বপ্নের মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত আনুমানিক ২টার দিকে ডি.এম.খালী বাজার এলাকার ব্র্যাক অফিসের নিচতলায় সংরক্ষিত পার্কিংয়ে এ ঘটনা ঘটে।

​ঘটনায় ভস্মীভূত হওয়া মোটরসাইকেল দুটি বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা মো. ফয়সাল আলম এবং স্থানীয় তুহিন আহমেদের বলে জানা গেছে। এর মধ্যে একটি 'Yamaha FZ-V2' এবং অন্যটি 'Bajaj Discover' মডেলের।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ ভবনের নিচতলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে তারা ছুটে আসেন। স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দুটি গাড়ি সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।

​অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। এর পেছনে শত্রুভাবাপন্ন কোনো নাশকতা রয়েছে, নাকি কোনো যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত—তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনিক হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network