মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের ত্রিবার্ষিক নির্বাচন ভোটগ্রহণ ছাড়াই সম্পন্ন হয়েছে। সভাপতি পদে অ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াহেদসহ কমিটির অন্যান্য পদে একক প্রার্থী থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সমিতির গঠনতন্ত্রের ২০ নম্বর ধারার বিধান অনুসরণ করে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। ফলে আগামী ৩১ অক্টোবর নির্ধারিত ভোটগ্রহণের প্রয়োজন থাকছে না।
নির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মোঃ গোলাম মোস্তফা ও মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম। যুগ্ম সম্পাদক পদে মোঃ খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ কামরুল আরেফিন বুলু নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে রয়েছেন অ্যাডভোকেট এফ.কে.এম. লুৎফর রহমান, মোঃ শামসুল হক (গানু হাজি), মোঃ শুকুরুদ্দীন, মোঃ মাইনুল ইসলাম, মোঃ সাদিকুল ইসলাম, মোঃ মফিজ উদ্দিন, মোঃ নাজিবুর রহমান, এম. কোরাইশী মিলু ও মোঃ আহসানুল ইসলাম হাসান।
এ ছাড়া দাতা সদস্য পদে ডাঃ মোঃ আবুল হাসান এবং প্রাতিষ্ঠানিক সদস্য পদে মোঃ এহতেসামুল হক বাবলু নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ মোঃ শামসুল ইসলাম টিপু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট মোঃ রবিউল হক ও অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক।
নির্বাচন প্রক্রিয়ার আপিল সংক্রান্ত দায়িত্বে ছিলেন আপিল কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক হোসেন কাজল। সদস্য হিসেবে ছিলেন অ্যাডভোকেট মাসিদুল হক ও অ্যাডভোকেট সুলতান আহমেদ চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদের নেতৃত্বে আগামী তিন বছর চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিচালিত হবে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।