বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদল হক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. বাদল হক (৫৯)-কে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ কোম্পানির একটি আভিযানিক দল বুধবার (১২ আগস্ট) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমামবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাদল হককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাদল হক মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার পূর্ব ব্রজেরহাটি এলাকার মৃত সিরজুল হকের ছেলে। ওই মামলায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদল হক আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..