আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১ রাতের অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

১৫ আগস্টে খিঁচুড়ি রান্না হওয়ার কারণে সন্দেহে আটক ছয়জন

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 94
ছবির ক্যাপশন :

১৫ আগস্টের খিচুড়ি রান্নার সন্দেহে আটক ৬ রিকশা শ্রমিক, ২৯ ঘণ্টাতেও মুক্তি নেই


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী রেলগেট এলাকায় শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজনকে কেন্দ্র করে ছয় রিকশা শ্রমিককে আটক করেছে পুলিশ। তবে তদন্তে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এরপরও আটকের প্রায় ২৯ ঘণ্টা পর শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টা পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা।

আটকরা হলেন—মজিদ শেখ (৫৫), হারুন শেখ (৫৫), আনোয়ার মোল্লা (৫০), তার ভাই মানোয়ার মোল্লা (৪৮), ইউসুফ শেখ (৪৫) ও তার ছেলে রহিম শেখ (২৩)।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে ফরিদপুরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠিত হয়। বর্তমানে জেলার বিভিন্ন রিকশা-ভ্যান স্ট্যান্ডকে কেন্দ্র করে আঞ্চলিক কমিটি গঠনের কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ধূলদী রেলগেট বাজার এলাকায় আঞ্চলিক কমিটি গঠনের আয়োজন করা হয়। কর্মসূচি উপলক্ষে শ্রমিকরা খিচুড়ি রান্নার প্রস্তুতি নেন।

পুলিশের সন্দেহ হয়, ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের কোনো কর্মসূচির জন্য সেখানে খিচুড়ি রান্না করা হচ্ছে। পরে শুক্রবার দুপুর ১টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছয় শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়।

তবে পরে তদন্ত করে ওই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, “আমাদের সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়। শ্রমিকদের ঐক্যবদ্ধ করা এবং তাদের দাবি-দাওয়া আদায়ের জন্যই এই সংগঠন। কমিটি গঠন উপলক্ষে খিচুড়ি রান্না করা হচ্ছিল। কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না।”

তিনি আরও বলেন, “পুলিশ আমাদের ছয় শ্রমিককে অন্যায়ভাবে আটকে রেখেছে। তাদের ছেড়ে দেওয়ার কথা বলা হলেও দীর্ঘ সময় ধরে তারা থানায় আটক রয়েছেন।”

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “যে অভিযোগের ভিত্তিতে ওই শ্রমিকদের থানায় আনা হয়েছিল, তদন্তে তার সত্যতা পাওয়া যায়নি। তারা নিরীহ রিকশাচালক। তাদের আটকে রাখার কোনো মানে নেই। তাদের অবিলম্বে ছেড়ে দেওয়া হবে।”

পুলিশের পক্ষ থেকে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা জানানো হলেও দীর্ঘ সময় ধরে ছয় শ্রমিকের আটক থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিক সংগঠনের নেতারা দ্রুত তাদের মুক্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network