আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান

বানারীপাড়ায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 97
ছবির ক্যাপশন :


জাকির হোসেন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি//

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি, অসাম্প্রদায়িক চেতনা ও সংগ্রামী জীবনকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ-২০২৬’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​দিনের শুরুতে শিক্ষার্থীদের সমাবেশ ও এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে শিক্ষার্থীরা কবি নজরুল রচিত কালজয়ী গান ‘দুর্গম গিরি কান্তার মরু’, রণসংগীত ‘চল্ চল্ চল্’ এবং দেশাত্মবোধক গান ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’ পরিবেশন করে পরিবেশ মুখরিত করে তোলে।
​র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বায়োজিদুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার জয়শ্রী করের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “নজরুল কেবল বাংলা সাহিত্যের সম্পদ নন, তিনি অন্যায় ও পরাধীনতার বিরুদ্ধে এক শাশ্বত বিদ্রোহী কণ্ঠস্বর। তাঁর কাব্য, গল্প, উপন্যাস ও গান আমাদের সাম্য ও অসাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। নজরুলের জীবনসংগ্রাম ও সৃষ্টিশীলতা তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।” বক্তারা শিক্ষার্থীদের নজরুলের কালজয়ী রচনাবলী চর্চার মাধ্যমে নিজেদের মানসিক বিকাশ ঘটানোর আহ্বান জানান। দিবসটি উদযাপন উপলক্ষ্যে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নাটক ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গুণীজনেরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network