আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার জাফরাবাদে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পিছু নেওয়া তিনজনকে ঘিরে তদন্ত ডেমরায় রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন

রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন : রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চে দুঃসাহসিক চুরির মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের বিশালাকার একটি পিতলের ঘণ্টা উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে গ্রেফতার এড়াতে শেষ পর্যন্ত চোরের দল ঘণ্টাটি জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

​পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর আসাদ অ্যাভিনিউয়ের ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার একটি খোলা স্থানে ভারী ঘণ্টাটি সংরক্ষিত ছিল। বৃহস্পতিবার গভীর রাতে সুযোগ বুঝে অজ্ঞাত চোরেরা এটি নিয়ে সটকে পড়ে। ভোর ৪টা ৩৫ মিনিটে চার্চ কর্তৃপক্ষ চুরির বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করে।

​খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর থানার একাধিক তদন্ত দল মাঠে নামে। চারপাশ ঘেরাও করে পুলিশের টানা অভিযানের একপর্যায়ে রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিব্যাগে পেঁচানো অবস্থায় পুলিশ পরিত্যক্ত ঘণ্টাটি দেখতে পায় এবং তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, চোর চক্রকে ধরতে পুলিশ তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেওয়ায় তারা ঘণ্টাটি গোপন স্থানে সরাতে না পেরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

​তবে এই চুরির নেপথ্যে কোনো সুসংগঠিত চক্র বা ভেতরের কারও ইন্ধন রয়েছে কি না, সে বিষয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, চুরির ঠিক আগ মুহূর্তে অর্থাৎ রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং রহস্যজনকভাবে বন্ধ ছিল।

​ওসি আব্দুল হালিম বলেন, "সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রযুক্তিগত ত্রুটি নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যামেরা বন্ধ করা হয়েছিল, তা তদন্তের আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে আশপাশের বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মূল অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network