আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১

মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 14
ছবির ক্যাপশন : মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। নিহত দুজনের বয়স ১৯ বছর।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম শান (১৯) ও একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে সাব্বির রহমান (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সামিউল ও সাব্বির মহানন্দা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তারা নদীর পানিতে ডুবে নিখোঁজ হন। পরে তাদের উদ্ধার করা হলেও দুজনের মৃত্যু হয়।

ঘটনার পর নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা জানা গেছে। মরদেহ পরিবারের কাছে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network