আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

‘জাগো হুয়া সাভেরা’ থেকে ‘কুসুম কুসুম প্রেম’: চলে গেলেন এক সোনালী যুগের তারা নাসিমা খান

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 89
ছবির ক্যাপশন : ‘জাগো হুয়া সাভেরা’ থেকে ‘কুসুম কুসুম প্রেম’: চলে গেলেন এক সোনালী যুগের তারা নাসিমা খান


​বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস যাদের হাতে তৈরি হয়েছিল, তাদেরই একজন—কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান চলে গেলেন না ফেরার দেশে। রবিবার (১১ অক্টোবর) উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

​হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবীন-প্রবীণ সব শিল্পীর শ্রদ্ধেয় এই অভিনেত্রী।

​বাংলাদেশের চলচ্চিত্রের শৈশবকালের সাক্ষী ছিলেন নাসিমা খান। ১৯৫৯ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে সহনায়িকা হিসেবে তার সিনেমা জগতে প্রবেশ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমার মাধ্যমে পূর্ণাঙ্গ একক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সিনেমাটিতে আনিসের সঙ্গে তার রসায়ন দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায়।

​ষাটের দশক থেকে শুরু করে আশির দশক পর্যন্ত রূপালী পর্দায় রাজত্ব করেছেন নাসিমা খান। বাণিজ্যিক ধারার পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক বাংলা ও উর্দু সিনেমায় তার উপস্থিতি ছিল উজ্জ্বল।

​সুদীর্ঘ ক্যারিয়ারের পথপরিক্রমায় ২০১১ সালে মুক্তি পাওয়া ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন তিনি। সিনেমাটি পরিচালনার পাশাপাশি নির্মাণ করেছিল ইমপ্রেস টেলিফিল্ম।

​কিংবদন্তি এই অভিনেত্রীর প্রয়াণে ঢালিউড হারাল তার শুরুর দিকের এক উজ্জ্বল নক্ষত্রকে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network