মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গঠিত টিমের মাধ্যমে পরিচালিত হচ্ছে এসব কার্যক্রম। এরই ধারাবাহিকতায় রাজারামপুর মালোপাড়ায় বিশেষ অভিযান চালানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজারামপুর মালোপাড়ায় ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধনের উদ্দেশ্যে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ফগারের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সচেতন করা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক ও স্বাস্থ্য শাখার আতাউর রহমান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। অভিযানে সিনিয়র সাংবাদিক মো. কামাল সুকরানা, মো. আশরাফুল আলম সিদ্দিকী কাজল, পৌরসভার কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ জন্য প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও জনসচেতনতা বাড়াতে হবে।
পৌরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পর্যায়ক্রমে চালু থাকবে বলে জানানো হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।