আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮ আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার জাফরাবাদে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পিছু নেওয়া তিনজনকে ঘিরে তদন্ত ডেমরায় রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 65
ছবির ক্যাপশন :


শরিফুল ইসলাম 
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
“একসঙ্গে এগিয়ে চলি 
সম্প্রীতির সমাজ গড়ি
”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী পৌরসভার ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মিলন মেলায় উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

মিলন মেলায় সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম রফিক, সম্মানিত সদস্য ও কালিহাতী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন।

আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যেই এ মিলন মেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মিলন মেলায় উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কৃষিবিদ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম খালিদ, উপজেলা বিএনপি মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা খাতুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, কালিহাতী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা,সাবেক কমিশনার আবুবকর, কালিহাতী মাইক্রোবাস সমিতির সভাপতি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা জাসাসের সহ-দপ্তর সম্পাদক মো. মোশারফ হোসেন (আবির), টাঙ্গাইল জেলা জেটবের যুগ্ম আহ্বায়ক শহিদুল খোকন পৌর সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম (শরিফ) সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ছাত্র ও যুব সমাজকে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network