আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 74
ছবির ক্যাপশন : বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন


নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ব্যস্ত বাংলামোটর এলাকায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় হামলায় এক ব্যবসায়ী আহত হওয়ার পাশাপাশি ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমন ওরফে ‘মাউরা সাইমন’-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা সোহাগ (৪৫)-এর কাছে চাঁদা দাবি করাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এ সময় সোহাগ মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন।

ঘটনার পরপরই আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্তরা মোটরসাইকেলে করে সরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে মোটরসাইকেলটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

পরে উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভানোর ব্যবস্থা করে।

আহত সোহাগকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি সাইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অপহরণ, মারামারি ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড চালানোর অভিযোগ করেন। তবে তার এসব বক্তব্যের স্বতন্ত্র যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ফাঁকা গুলি ছোড়া, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network