আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন : জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক

দেশের যেকোনো জেলায় হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুত পুলিশি ব্যবস্থা নিশ্চিত করতে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। জেলা পুলিশের তত্ত্বাবধানে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সদস্যদের নিয়ে এই টিম গঠন করা হবে।

৩০ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে জেলা পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে কিউআরটির কাঠামো ও কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আকস্মিক কোনো সংঘাত, অপরাধপ্রবণ পরিস্থিতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পাওয়া গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে কিউআরটি। একই সঙ্গে স্বাভাবিক আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কিউআরটি গঠনে জেলা পুলিশের সদস্যদের পাশাপাশি পিবিআই, সিআইডি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, শিল্প পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যদের সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়মিত মহড়া ও সমন্বিত অভিযান

শুধু জরুরি পরিস্থিতিতে নয়, কিউআরটির প্রস্তুতি ও সক্ষমতা বাড়াতে নিয়মিত কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। নির্দেশনায় মাদক ও অপরাধপ্রবণ এলাকায় কিউআরটির সদস্যদের অংশগ্রহণে নিয়মিত সমন্বিত অভিযান ও মহড়া আয়োজন করতে বলা হয়েছে।

এসব মহড়ার মাধ্যমে বিভিন্ন ইউনিটের সদস্যদের পারস্পরিক সমন্বয়, দ্রুত মোতায়েন এবং একযোগে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিটি অভিযান ও মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও পুলিশ সদস্যের সংখ্যা, আটক ব্যক্তিদের তথ্য এবং উদ্ধার করা মালামালের পরিসংখ্যান জরুরি ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে।

কিউআরটি গঠনের নির্দেশনা দেশের সব জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে। পাশাপাশি এপিবিএন, শিল্প পুলিশ, পিবিআই, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ ও নৌ পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিট এবং রেঞ্জ কর্মকর্তাদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এই উদ্যোগের মধ্য দিয়ে জেলা পর্যায়ে বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিটের মধ্যে সমন্বয় আরও প্রাতিষ্ঠানিক করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত জনবল মোতায়েন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network