আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫

ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, ছিটানো হলো মশক নিধন ওষুধ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন : ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, ছিটানো হলো মশক নিধন ওষুধ


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জোরদার করা হয়েছে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। এর অংশ হিসেবে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মালোপাড়া মোড় থেকে রাজারামপুর নামোপাড়াসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। পৌরসভার ‘টিম-০৮’-এর আয়োজনে কর্মসূচিতে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন ওষুধ ছিটানো হয়।

“রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—স্লোগানে পরিচালিত এ কর্মসূচিতে পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী, যুবসমাজ, রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় স্বাস্থ্য শাখার আতাউর রহমান, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নওরোজ হুদা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও পানি জমে থাকা স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল চিহ্নিত করে সেখানে মশক নিধন ওষুধ প্রয়োগ করা হয়।

অভিযানকালে স্থানীয় বাসিন্দাদেরও ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র কিংবা অন্য কোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।

পৌরসভা কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পৌরসভার দায়িত্বশীলরা জানান, ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি পৌরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network