আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১ রাতের অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, চেয়ারম্যানের জামানত ২৫ হাজার টাকা

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 38
ছবির ক্যাপশন : ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, চেয়ারম্যানের জামানত ২৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার, দৈনিক জাগ্রত সময়

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের ৪২টি প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য—তিন পদেই নির্দলীয় প্রতীকে নির্বাচন করার বিধান রাখা হয়েছে।

১৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সংশোধিত বিধিমালা প্রকাশ করা হয়। এতে চেয়ারম্যান পদে ২০টি, সাধারণ সদস্য পদে ১২টি এবং সংরক্ষিত সদস্য পদে ১০টি প্রতীক নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়মে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য জামানত দিতে হবে ২৫ হাজার টাকা। আগের জামানত ছিল ৫ হাজার টাকা। অন্যদিকে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের জামানত ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।

জামানত বাজেয়াপ্তের নিয়মেও পরিবর্তন এসেছে। কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট অর্জন করতে ব্যর্থ হলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। আগের বিধানে এক-অষ্টমাংশ ভোট পাওয়ার সুযোগ ছিল।

চেয়ারম্যান পদে যে প্রতীকগুলো

নির্বাচন কমিশনের নির্ধারিত চেয়ারম্যান পদে ২০টি প্রতীকের তালিকায় রয়েছে কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

সদস্যদের প্রতীক

সংরক্ষিত সদস্যদের জন্য রয়েছে আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।

সাধারণ সদস্যদের জন্য নির্ধারিত হয়েছে উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।

ফল স্থগিত ও নির্বাচন বাতিলের ক্ষমতা

সংশোধিত বিধিমালায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ঘটনায় প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে। কোনো কেন্দ্রে বলপ্রয়োগ, ভয়ভীতি, কারসাজি বা অন্য কোনো অনিয়মের কারণে ফলাফল গুরুতরভাবে প্রভাবিত হলে কমিশন ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবে। প্রয়োজন হলে নির্বাচন বাতিল করে পুনরায় ভোটগ্রহণের ব্যবস্থাও করা যাবে।

এ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

চেয়ারম্যানের ব্যয়সীমা দ্বিগুণ

নতুন বিধিমালায় চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমা ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। তবে সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা ২ লাখ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণের বিধান ছিল। সংশ্লিষ্ট আইন সংশোধনের পর নতুন বিধিমালায় দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় প্রতীকে নির্বাচন করার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network