আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

শিশু হাসপাতালে ঝটিকা সফর প্রধানমন্ত্রীর: কক্ষে বসে ধূমপানের দায়ে চিকিৎসক বরখাস্ত

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 65
ছবির ক্যাপশন :

​

​নিজস্ব প্রতিবেদক

ঢাকা | ১৭ অক্টোবর ২০২৬

​রাজধানীর আগারগাঁও অবস্থিত ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’ আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে নিজ কক্ষে বসে ধূমপানরত অবস্থায় এক চিকিৎসককে হাতেনাতে পেয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে।

​শনিবার দুপুরে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে এই ঝটিকা সফর করেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাদের অভিভাবকদের খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি ও চিকিৎসকদের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। এ সময় ওই চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় এবং কক্ষটি অত্যন্ত অপরিচ্ছন্ন ও নোংরা অবস্থায় দেখতে পান প্রধানমন্ত্রী। হাসপাতালের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্বরত অবস্থায় চিকিৎসকের এমন বেপরোয়া আচরণ ও স্বাস্থ্যহীন পরিবেশ দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।

​ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।

​পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কোনো প্রকার অবহেলা বা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না। তিনি হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং চিকিৎসকসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network