আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

চাটখিলে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল: গ্রাহক ভোগান্তির চরম চিত্র, ভুলের দায় চাপানো হচ্ছে সাধারণ মানুষের ওপর

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 67
ছবির ক্যাপশন :


​বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বে চরম অবহেলা ও ভুতুড়ে বিল তৈরির অভিযোগ উঠেছে। প্রতি মাসে গড়ে মাত্র ১৮৭ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা এক সাধারণ পরিবারকে দেওয়া হয়েছে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার ভুতুড়ে বিল!

​অনুসন্ধানে জানা যায়, বিদ্যুৎ মিটারের মূল গ্রাহক প্রয়াত আবু তাহের। বর্তমানে এটি পরিচালনা করছেন তাঁর নাতি শহীদুল ইসলাম (রনি)। নিয়মিত বিল পরিশোধ করে আসা এই পরিবারের সেপ্টেম্বর মাসের বিলে দেখা যায়, কোনো কারণ ছাড়াই এক লাফে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ৬ হাজার ইউনিট।

​ভুক্তভোগী শহীদুল ইসলাম স্তম্ভিত হয়ে বলেন, "বাসায় কেবল কয়েকটি সাধারণ লাইট ও ফ্যান চলে। সেই জায়গায় কীভাবে লাখ টাকার বেশি বিল আসে? বিদ্যুৎ বিল প্রস্তুতকারকদের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার খেসারত দিতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে।"

​তিনি আরও অভিযোগ করেন, বিল বিতরণকারী কর্মীর কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি গ্রাহককেই চাটখিল আঞ্চলিক কার্যালয়ে গিয়ে বিল সংশোধন করানোর পরামর্শ দেন। এতে ক্ষোভ প্রকাশ করে শহীদুল বলেন, "কর্মকর্তারা দায়িত্বজ্ঞানহীন ভুল করবেন, আর সাধারণ মানুষ তা ঠিক করতে তাঁদের দরজায় দরজায় ঘুরবে—এটা কেমন বিচার? এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।"

​ঘটনার বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথমে বিলের কপি দেখতে চান। বিলের অনুলিপি পর্যালোচনার পর তিনি ভুতুড়ে বিলের বিষয়টি নিশ্চিত হন এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি আশ্বাস দিয়ে জানান, খুব দ্রুতই বিদ্যুৎ বিভাগের কর্মীরা উক্ত গ্রাহকের বাড়িতে গিয়ে মিটার পরীক্ষা করবেন এবং সংশোধিত বিল পৌঁছে দেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network