আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ ও জনসচেতনতার বিকল্প নেই: চাঁপাইনবাবগঞ্জে লার্ভা নিধনে এমপি বুলবুল

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন : ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ ও জনসচেতনতার বিকল্প নেই: চাঁপাইনবাবগঞ্জে লার্ভা নিধনে এমপি বুলবুল

​

​বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:

চলতি মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব এড়াতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় ব্যাপকভিত্তিক লার্ভা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সার্বিক ব্যবস্থাপনায় রোববার (১৮ অক্টোবর) বিকেলে পিটিআই মোড় এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "ডেঙ্গু একটি সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ ও জনসচেতনতা ছাড়া এককভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই পৌরসভার পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ আঙিনা পরিষ্কারে উদ্যোগী হতে হবে।"

​চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা আমীর মাওলানা আবুজার গিফারী।

​বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, "এডিস মশার লার্ভা মূলত বাসা-বাড়ির আশপাশে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মায়। ড্রেন ও আশপাশের পরিত্যক্ত পাত্রের প্রতি নজর না দিলে শুধু মশার ওষুধ ছিটিয়ে কাঙ্ক্ষিত সাফল্য মিলবে না।"

​অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা পুরো পৌর এলাকাকে এডিস মুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরিচ্ছন্ন পরিবেশ গঠনে কর্মসূচির আওতায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্প্রে কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network