গাজীপুরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি সাততলা পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বিপুল পরিমাণ তৈরি পণ্য ও কাঁচামাল। শনিবার দুপুরে কাজ চলাকালীন ফ্রেব্রিকস গুদামে ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক শ্রমিক হুড়োহুড়ি করে নেমে আসেন এবং ৬৯ জন শ্রমিক ছাদে আটকা পড়েন।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছাদে আটকে পড়া সব শ্রমিককে জীবিত উদ্ধার করেন এবং ৯টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।