আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩০ বোতল নেশা জাতীয় এস্কাফ সিরাপ জব্দ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 82
ছবির ক্যাপশন : উদ্ধার কৃত মাদকের ছবি

বিশেষ প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি'র বিশেষ অভিযানে ১৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। ​শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চালকিপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। যার (আনুমানিক বাজারমূল্য ৫২,০০০ টাকা)। ​জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ​মাদকবিরোধী এই সফল অভিযান সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
​উল্লেখ্য, চলতি আগস্ট মাসেই ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৫২২ বোতল এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। সীমান্তে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network