আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক
দৈনিক জাগ্রত সময়

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে ভারতকে অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। নিউইয়র্কে শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ভারতের প্রার্থিতার প্রতি মস্কোর সমর্থনের কথা জানান।

লাভরভের বক্তব্যে নিরাপত্তা পরিষদের সংস্কারে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, স্থায়ী সদস্যপদের জন্য ভারত ও ব্রাজিলের প্রার্থিতা রাশিয়া সমর্থন করে। একই সঙ্গে আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তবে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণে পশ্চিমা দেশগুলোর নতুন স্থায়ী আসন দেওয়ার বিরোধিতা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে জার্মানি ও জাপানের নাম উল্লেখ করে তিনি দেশ দুটির সামরিকতাবাদী নীতির সমালোচনা করেন।

নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে বর্তমান স্থায়ী সদস্যদের ক্ষমতা অক্ষুণ্ন রাখার পক্ষেও মত দেন লাভরভ। তাঁর বক্তব্য অনুযায়ী, পরিষদের আধুনিকায়ন হলেও পাঁচ স্থায়ী সদস্যের বিদ্যমান বিশেষ অধিকার খর্ব করা উচিত হবে না।

বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঁচ স্থায়ী সদস্য—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এসব দেশের ভেটো ক্ষমতা রয়েছে। পাশাপাশি দুই বছরের মেয়াদে নির্বাচিত ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র পরিষদে দায়িত্ব পালন করে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বাড়াতে হলে জাতিসংঘ সনদে সংশোধন আনতে হবে। এ জন্য সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন এবং সদস্য রাষ্ট্রগুলোর দুই-তৃতীয়াংশের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। একই সঙ্গে পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের অনুমোদন ছাড়া এ ধরনের সংশোধন কার্যকর হওয়ার সুযোগ নেই।

ভারত দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার দাবি জানিয়ে আসছে। রাশিয়ার সমর্থন ভারতের দাবিকে কূটনৈতিকভাবে নতুন গতি দিলেও এ বিষয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। বিশেষ করে স্থায়ী সদস্যপদ সম্প্রসারণের প্রশ্নে বিভিন্ন দেশের অবস্থান ভিন্ন। রাশিয়ার কৌশলগত অংশীদার চীনও ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে বিরোধিতা করে আসছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network