আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

লালমাইয়ে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ, পাশে পরিত্যক্ত সিএনজি

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 71
ছবির ক্যাপশন : লালমাইয়ে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ, পাশে পরিত্যক্ত সিএনজি

বিশেষ প্রতিবেদক | কুমিল্লা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে নিখোঁজ এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। কিশোরীর মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে কুমিল্লায় বেড়ে ওঠা তাজমিন কুমিল্লা ফরিদা বিদ্যায়াতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলের কাছেই একটি সিএনজি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার দিন আগে তাজমিন বাসা থেকে বের হওয়ার সময় এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা জানিয়েছিল। পরে ওই বান্ধবীর সঙ্গে সে কক্সবাজারে যায়। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তার।

তবে বুধবার রাতে মেয়ের মোবাইলে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাননি বাবা আবদুল আলীম। এরপর উদ্বিগ্ন হয়ে তিনি মেয়ের খোঁজ শুরু করেন। বৃহস্পতিবার ভোরে লালমাই থানায় গিয়ে ধানক্ষেত থেকে উদ্ধার করা মরদেহটি নিজের মেয়ে জান্নাতুল তাজমিনের বলে শনাক্ত করেন তিনি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে কিশোরীর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে জব্দ করা সিএনজি অটোরিকশাটিও তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে।

পুলিশের একাধিক সংস্থা ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network