আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের

জমি সংক্রান্ত বিরোধের জেরে বানারীপাড়ায় সাউন্ড বক্স বাজিয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, লুটপাট

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 113
ছবির ক্যাপশন : আহত ব্যক্তির ছবি



​বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়িতে জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে সংবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে পরিকল্পিতভাবে চালানো এই হামলায় একই পরিবারের তিন সদস্য মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন স্থানীয় মৃত্য মোহাম্মদ আলী বেপারীর ছেলে ফজলুল হক (৫৫)  তাঁর স্ত্রী রেবেকা সুলতানা (৪৫) এবং ছেলে মোঃ রাব্বি (২৭)। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা জায়গা-জমির বিরোধের জেরে প্রতিপক্ষ দেশীয় ধারালো দা ও লাঠিসোটা নিয়ে ফজলুল হকের বসতবাড়িতে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছে নিজাম বেপারী ও তাঁর ছেলে সবুজ বেপারী, হাবিব বেপারীর ছেলে দুলাল বেপারী, ইউসুফ বেপারী ও শহিদুল বেপারী, ইউসুফ বেপারীর ছেলে ফাহিম বেপারী, শহিদুলের স্ত্রী রিপা, ইউসুফ বেপারীর স্ত্রী মোমেনা এবং নেয়ামত বেপারীর স্ত্রী ইয়াসমিন। অভিযোগ উঠেছে, ভুক্তভোগীদের আড়ালের উদ্দেশ্যে এবং আহতের ডাক  চিৎকার যাতে বাইরে না পৌঁছায়, সে জন্য হামলাকারীরা উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে এই তান্ডব চালায়। শুধু তা-ই নয়, হামলার সময় আশেপাশের বাড়ির লোকজন যাতে উদ্ধার করতে না আসতে পারে, সেজন্য সন্ত্রাসীরা পূর্বেই খালের ওপর থাকা সাঁকোটি সরিয়ে চলাচল বিচ্ছিন্ন করে দেয়।হামলাকারীরা ভুক্তভোগীদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার পাশাপাশি ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং ৮ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেয়। খবর পেয়ে লবনসাড়া পুলিশ ক্যাম্পের এসআই আরাফাত দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে হামলায় ব্যবহৃত একটি দেশীয় দা উদ্ধার করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​বানারীপাড়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, "ঘটনার খবর পাওয়া গেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।"

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network