আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন : সংগৃহীত


​মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. মো. ইসমাইল হোসেনের সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে ১৪ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

​গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখে স্মারক নম্বর ২০২৬/১২৮-এর মাধ্যমে এনডিএফ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মাহমুদুর রহমান মাজেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

​কেন্দ্রীয় কমিটির চিঠি সূত্রে জানা গেছে, এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার গত ১৩ আগস্ট ২০২৬ তারিখের একটি পত্রে ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে একাধিক সাংগঠনিক অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—যথাযথ কারণ বা পূর্বানুমতি ছাড়া নিয়মিত সাংগঠনিক সভায় অনুপস্থিত থাকা, পৃথক গ্রুপ গঠনের মাধ্যমে সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ণ করা, সরকারি চাকরিবিধি লঙ্ঘন, সংগঠনের নিবেদিতপ্রাণ চিকিৎসক সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দাখিল এবং বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পরও সাংগঠনিক সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ না করা।

​এর আগে গত ১২ নভেম্বর এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ডা. ইসমাইল হোসেনকে সহ-সভাপতির পদসহ সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

​কেন্দ্রীয় কমিটির কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি আত্মপক্ষ সমর্থন বা বক্তব্যের সপক্ষে প্রাসঙ্গিক কাগজপত্র সংযুক্ত করে এনডিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতির বরাবর জবাব দাখিল করতে বলা হয়েছে।

​সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. ইসমাইল হোসেন সংগঠনের কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না এবং তার সদস্যপদ স্থগিত থাকবে। এ সময়ে এনডিএফের পক্ষে প্রতিনিধিত্ব করা, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা সংগঠনের নামে কোনো কার্যক্রম পরিচালনা থেকেও তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

​চিঠিতে আরও উল্লেখ করা হয়, ডা. ইসমাইল হোসেনের লিখিত জবাব ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা শেষে সংগঠনের গঠনতন্ত্র ও প্রযোজ্য বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত লিখিতভাবে জানাবে এনডিএফ কেন্দ্রীয় কমিটি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network