আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিক সেলিনা আক্তার জারার ওপর সাইবার হামলা ও নজরদারি: ডেমরা থানায় জিডি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্তদের পাশে জেলা প্রশাসক, দেওয়া হলো ত্রাণ ও নগদ সহায়তা

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 77
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জে বন্যার্তদের পাশে জেলা প্রশাসক, দেওয়া হলো ত্রাণ ও নগদ সহায়তা


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক জাগ্রত সময়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী। পরিদর্শনকালে তিনি বন্যাকবলিত মানুষের মধ্যে সরকারি ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) নারায়ণপুর ইউনিয়নে গিয়ে জেলা প্রশাসক দুর্গত মানুষের হাতে শুকনো খাবার, চাল এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দেন। তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনের বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।

এ সময় সম্প্রতি পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। পাশাপাশি পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিখোঁজ ব্যক্তির পরিবার এবং পানিতে ডুবে নিহত শিশুটির পরিবারের মধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ুথ সদস্যরা কার্যক্রমে সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে। দুর্গত মানুষের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network