আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 18
ছবির ক্যাপশন :



​স্টাফ রিপোর্টার মো: রায়হানুল হক ঢালী শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম সিপাহী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

​রোববার ভোরের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
​নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফিজুদ্দিন সিপাহীর ছেলে।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে মিছিল বের করেন। ওই মিছিলে ইব্রাহিম সিপাহী অংশ নিয়েছিলেন। একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইব্রাহিম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।


​এদিকে এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের এক সদস্য জানান, নিষেধ করা সত্ত্বেও ইব্রাহিম দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। ভোরে ঘটনাটি ঘটলেও পরিবার সকাল সাতটার দিকে তাঁর গুলিবিদ্ধ হওয়ার ও মৃত্যুর খবর জানতে পারে।


​নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, অবরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network