আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১ রাতের অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 15
ছবির ক্যাপশন : নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নামোনিমগাছি এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে পৌর এলাকার জন্য গঠিত ৮টি বিশেষ টিমের কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে নামোনিমগাছি ও আশপাশের এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশার প্রজননস্থল শনাক্ত করে ধ্বংস করা হয়। কোথাও পানি জমে থাকলে তা অপসারণ এবং ভবিষ্যতে যাতে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

এ সময় ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের স্থান পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। জনসচেতনতা বাড়াতে মাইকিংয়ের পাশাপাশি স্থানীয়দের মধ্যে লিফলেটও বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক। আরও উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। অভিযানে স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মচারীরাও অংশ নেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি। শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

তারা আরও বলেন, কোথাও যেন দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা গেলে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network