আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 85
ছবির ক্যাপশন : শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা


সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ার শ্রীপুরে তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল মাদ্রাসার পরিচালনা ও সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

রোববার মাদ্রাসার উপপরিচালক (প্রশাসন) সৈয়দ সানজিদ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। মামলায় ইমাম হাসানকে প্রধান আসামি এবং জাকির হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। আরও ১২ জনের নাম উল্লেখের পাশাপাশি ৬০ থেকে ৭০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসার একটি মার্কেটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে একদল ব্যক্তি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসা ও মার্কেট এলাকায় প্রবেশ করে দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়।

এ সময় মাদ্রাসার বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালা এবং প্রায় ২০টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসা থেকে নগদ টাকা, দুটি ল্যাপটপ, কম্পিউটার মনিটরসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ভাঙচুরে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং চুরি যাওয়া অর্থ ও সামগ্রীর মূল্যও কয়েক লাখ টাকা।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তাদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন ও ইমাম হাসান হামলার নেতৃত্ব দিয়েছেন।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন। তিনি দাবি করেন, সৈয়দ সানজিদের মাদ্রাসা পরিচালনার সঙ্গে বৈধ সম্পর্ক নেই। বরং তিনি জোর করে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিয়েছিলেন বলে অভিযোগ করেন জাকির।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: আশুলিয়া থানা পুলিশ, মামলার এজাহার ও সংশ্লিষ্টদের বক্তব্য।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network