আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নেপথ্যে কথিত নেতা রবিন? পাপ্পু–হাসান রাজাকে নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে জিডি রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮ আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার জাফরাবাদে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পিছু নেওয়া তিনজনকে ঘিরে তদন্ত ডেমরায় রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

কালিহাতীতে ছাত্রীদের খেলাধুলায় উৎসাহ দিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন : কালিহাতীতে ছাত্রীদের খেলাধুলায় উৎসাহ দিতে ক্রীড়া সামগ্রী বিতরণ


শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এর মাধ্যমে ছাত্রীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী তালুকদার, অভিভাবক প্রতিনিধি লুৎফর রহমান লেলিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়া এবং সিনিয়র শিক্ষক মো. আব্দুর রকিবসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অনামিকা খন্দকার কথা।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করা জরুরি। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা, শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার চাপের পাশাপাশি বিনোদন ও খেলাধুলার সুযোগ থাকলে তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হয়। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে শিক্ষার্থী ও বিদ্যালয় সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে দেখছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network