আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮ আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার জাফরাবাদে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পিছু নেওয়া তিনজনকে ঘিরে তদন্ত ডেমরায় রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, সমন্বয় বাড়ানোর নির্দেশ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, সমন্বয় বাড়ানোর নির্দেশ


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা দূর করে উন্নয়নকাজের গতি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক পিপিএম, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৈঠকে জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে সমন্বয় আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের অধীন চলমান কার্যক্রম, বাস্তবায়নাধীন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সভায় অবহিত করেন।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে সেগুলো নিরসনের মাধ্যমে কাজের গতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে জনগণের কল্যাণমুখী করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, জেলার সার্বিক উন্নয়নের জন্য সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন। তিনি উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন এবং জনগণকে মানসম্মত সরকারি সেবা প্রদানের বিষয়ে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network