আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮ আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার জাফরাবাদে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পিছু নেওয়া তিনজনকে ঘিরে তদন্ত ডেমরায় রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 46
ছবির ক্যাপশন : ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক জাগ্রত সময় (সারা বাংলাদেশ)

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়। সরকারি কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে অফিস আঙিনা পরিষ্কার করার পাশাপাশি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ।

ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির শুরুতে ডিএনসি কার্যালয়ের অফিস আঙিনা ও পার্শ্ববর্তী এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে থাকা পরিত্যক্ত পাত্র, জমে থাকা পানি এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়।

অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে র‌্যালি বের করা হয়। কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথি উজ্জ্বল কুমার ঘোষ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও নৈতিকতার শিক্ষা গড়ে তুলতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে।

তিনি নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিচ্ছন্নতা অভিযান এবং র‌্যালিতে অংশগ্রহণ করেন।

সংবাদসূত্র: প্রতিবেদকের সংগৃহীত তথ্য।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network