আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 30
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“ভোট চাই নারীর জন্য, নারী হোক অগ্রগণ্য” এবং “নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ ও সমঅধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লাব মিলনায়তনে নারী অধিকারবিষয়ক সংগঠন ‘নারীপক্ষ’-এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দূর্বার নেটওয়ার্কের চার জেলার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, নারীপক্ষের সদস্য ও জনজীবনে নারী নেতৃত্ব বিকাশ প্রকল্পের (Youth Leader) ফারিহা মায়মুনা চৈতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টু এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজাল হোসেন পিন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার জনগণের দৈনন্দিন জীবন ও এলাকার উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

তারা বলেন, শুধু সংরক্ষিত নারী আসনে নয়, সাধারণ আসনেও নারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে নারী প্রার্থীদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সামাজিক ও পারিবারিক অসহযোগিতা, রাজনৈতিক সহিংসতা, নির্বাচনী ব্যয়, নিরাপত্তাহীনতা, প্রাতিষ্ঠানিক জটিলতা এবং নারী নেতৃত্ব নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণার কারণে অনেক যোগ্য নারী সাধারণ আসনে প্রার্থী হতে নিরুৎসাহিত হন। এসব বাধা দূর করতে পরিবার, সমাজ, রাজনৈতিক দল, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভা থেকে নারীর স্বাধীনভাবে ভোট দেওয়া এবং নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে পরিবার ও সমাজের পক্ষ থেকে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচনে সহিংসতা ও ভয়ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং নারী প্রার্থীদের নির্বাচনকেন্দ্রিক সহিংসতা থেকে সুরক্ষায় স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানানো হয়।

আয়োজকরা জানান, স্থানীয় সরকার নির্বাচনে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের কার্যকর প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network