আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 29
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জ (টাউন) ক্লাব প্রাঙ্গণে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর ১৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ।

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ (টাউন) ক্লাব প্রাঙ্গণে মনি উকিল স্মৃতি পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনি উকিল স্মৃতি পরিষদের আহ্বায়ক শাহনেওয়াজ খাঁন সিনা এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা আব্দুর রহমান অনু। আলোচনা সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া (জাকা), অধ্যাপক ডা. এএফএম সাইফুল ইসলাম (বকুল), চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু।
​বক্তারা তাঁদের বক্তব্যে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তিনি আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সততা, আদর্শ, মানবিকতা ও সমাজের মানুষের প্রতি দায়িত্ববোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান চাঁপাইনবাবগঞ্জবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
​সভাপতির বক্তব্যে শাহনেওয়াজ খাঁন সিনা বলেন, মনি উকিল শুধু একজন আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান ও জনহিতৈষী মানুষ। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মনি উকিল স্মৃতি পরিষদ কাজ করে যাচ্ছে। তাঁর স্মৃতি ও অবদান ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
​জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল) তাঁর কর্ম, সততা ও আদর্শের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ মানুষের জীবন ও অবদান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
​আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network