আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১ রাতের অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 87
ছবির ক্যাপশন :



নিজস্ব প্রতিবেদক | দৈনিক জাগ্রত সময়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, “আমাদের মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন প্রয়োজন। প্রতিটি দপ্তরের জন্য পৃথক পৃথক পরিকল্পনা রয়েছে। সময় এসেছে দ্রুতগতিতে এসব পরিকল্পনা বাস্তবায়নের।”

শনিবার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার পর তা বাস্তবায়নে বিলম্ব হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পরও তা বাস্তবায়নের দিকে যথাযথভাবে এগোনো সম্ভব হয়নি। এখন থেকে দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সরকারের রূপরেখা, নবনিযুক্ত মন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের নিজস্ব পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এ সময় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং বাংলাদেশ বেতারসহ মন্ত্রণালয়ের অধীন অন্যান্য দপ্তর-সংস্থায় সংস্কার ও গতিশীলতা আনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানকে স্বাগত জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, “বাংলাদেশের রাজনীতি ও দেশের প্রেক্ষাপটে আন্দালিব রহমান সবার কাছেই পরিচিত। তিনি সুসংগঠক ও ডায়নামিক মানুষ।”

পরিচিতি সভায় নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় তথ্য সচিব মাহবুবা ফারজানা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

দৈনিক জাগ্রত সময়
নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network