আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১ রাতের অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

ছয় মাসেও কাটেনি জলাবদ্ধতা, কালিহাতীতে সড়কজুড়ে দুর্ভোগ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026
  • সংবাদটি দেখেছেন: 62
ছবির ক্যাপশন : ছয় মাসেও কাটেনি জলাবদ্ধতা, কালিহাতীতে সড়কজুড়ে দুর্ভোগ

শরিফুল ইসলাম, টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঝগরমান উত্তরপাড়ায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নতুন মসজিদ এলাকা থেকে সাবেক মেম্বার মরহুম মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ প্রায় ছয় মাস ধরে পানিতে নিমজ্জিত থাকায় প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটিতে পানি জমে যায়। পানি বের হওয়ার কার্যকর ব্যবস্থা না থাকায় জমে থাকা পানি সহজে নামছে না। ফলে দীর্ঘ সময় ধরে পানির নিচে থাকছে সড়কের বিভিন্ন অংশ।

এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। কাদা ও জমে থাকা পানির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই তাদের ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। অনেক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করতে না পারায় পড়াশোনাতেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় শিশু ও শিক্ষার্থীদের পাশাপাশি নারী, বয়স্ক এবং সাধারণ পথচারীদেরও দুর্ভোগের সীমা নেই। জরুরি প্রয়োজনে রোগী বা অন্য কাউকে নিয়ে চলাচলের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন পরিস্থিতি চললেও স্থায়ী সমাধানের জন্য কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাদের দাবি, সড়ক সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন বাসিন্দারা। একই সঙ্গে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্যকে সরেজমিনে এলাকা পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি দেখার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে সড়কটির সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব হবে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক চলাচলের সুযোগ পাবেন এলাকাবাসী।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network