খুলনা ডেস্ক:
পুলিশের সেবার মান বৃদ্ধি এবং থানাকে সাধারণ মানুষের নির্ভরযোগ্য স্থানে পরিণত করার নির্দেশ দিয়েছেন আইজিপি। শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দিকনির্দেশনা দেন।
আইজিপি তাঁর বক্তব্যে বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের দায়িত্ববোধ, সততা, স্বচ্ছতা এবং ইতিবাচক আচরণ বজায় রাখা অপরিহার্য। প্রতিটি থানাকে এমনভাবে রূপান্তর করতে হবে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ও আশ্বস্ত হয়ে আইনি সেবা গ্রহণ করতে পারে।
অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের পেশাগত নানা সমস্যা ও প্রয়োজনীয় চাহিদার কথা আইজিপির কাছে পেশ করেন। আইজিপি গুরুত্বের সঙ্গে তাঁদের দাবি ও সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক এবং খুলনা বিভাগীয় পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।