আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১ রাতের অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 35
ছবির ক্যাপশন : শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৮৫ বোতল সিরাপ ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবির দেওয়া তথ্যমতে, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল মনাকষা ইউনিয়নের রাণীনগর এলাকায় অভিযান চালায়। এ সময় নুর ইসলাম (৪০) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি বাইসাইকেল জব্দ করা হয়।

পরে আটক নুর ইসলাম ও উদ্ধার করা মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, ২৬ সেপ্টেম্বর সকাল ৯টা ১০ মিনিটে মনাকষা বিওপির আরেকটি টহলদল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানায়নি বিজিবি।

দুটি অভিযানে উদ্ধার করা মাদক ও বাইসাইকেলের আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৫৩ বিজিবির হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে তাদের বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় এস্কাফ সিরাপ ২১০ বোতল, ফেয়ারডিল ৪৯ বোতল, চকোপ্লাস ২২ বোতল, উইনসেরেক্স ৬৩ বোতল, ফেনসিডিল ২৮ বোতল, ইয়াবা ৪১ পিস এবং মদ ৬৫ বোতল জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন ঠেকানো, মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ৫৩ বিজিবির অভিযান নিয়মিতভাবে চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network