আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 16
ছবির ক্যাপশন : শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সময় তার সহযোগী হিসেবে পরিচিত মো. আল-মামুন (৪০) পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

এসআরবি-৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি দল মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির সামনের খড় রাখার ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার ৭ নম্বর শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওমরপুর হঠাৎপাড়া এলাকার বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে।

অভিযানসংশ্লিষ্টদের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদে সে আল-মামুনের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে হেরোইন সংগ্রহ ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় মেহেদী হাসানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আল-মামুনকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে এসআরবি-৫।

সূত্র: এসআরবি-৫, রাজশাহী

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network