আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮ আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার জাফরাবাদে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পিছু নেওয়া তিনজনকে ঘিরে তদন্ত ডেমরায় রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 19
ছবির ক্যাপশন : রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮


নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট ৪২৮ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময়ে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মিরপুর বিভাগ থেকে ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পর তেজগাঁও বিভাগে ৬২, ওয়ারী বিভাগে ৪৬, রমনা বিভাগে ৪২, লালবাগে ৪১, মতিঝিলে ৩৯, উত্তরা বিভাগে ৩৮, গুলশান বিভাগে ৩৬, গোয়েন্দা বিভাগে ৫ এবং সিটিটিসি বিভাগে ১ জন গ্রেপ্তার হন।

পুলিশের এসব অভিযানে ৩৮৬ পিস ইয়াবা ও ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি সুইচ গিয়ার চাকু, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এসব ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সূত্র: ডিএমপি প্রেস বিজ্ঞপ্তি, প্রকাশ: ২ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network