টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে বায়না করা জমির চূড়ান্ত দলিল করে না দেওয়ার অভিযোগ এবং উল্টো হামলা-ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরে স্থানীয় একটি পরিবার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতুটিয়া গ্রামের সাড়ে চার শতাংশ বসতবাড়ির জমি ৮ লাখ ৪১ হাজার ৭০০ টাকায় কেনা হয়। চুক্তি অনুযায়ী ৬ লাখ ৫ হাজার টাকা পরিশোধ করার পর গত ২০২৪ সালের ২২ অক্টোবর সালমা আক্তার ও শফিকুল ইসলাম রাজনের নামে বায়নাপত্র সম্পাদন করেন। তবে নানা টালবাহানায় জমিটি রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে না।
ভুক্তভোগীদের অভিযোগ, একটি মহলের প্ররোচনায় জমির দলিল আটকে রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। গত ১ অক্টোবর সকালে প্রতিপক্ষ নিজেরা ঘরের আসবাবপত্র ও বেড়া সরিয়ে ফেলে বিষয়টিকে ভিন্ন রূপ দেয় এবং শাকিল আহমেদ রাজন, চায়না, সুলতান ও আবু বাসারের বিরুদ্ধে ভাঙচুরের কাল্পনিক অভিযোগ তোলে।
সংবাদ সম্মেলনে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান ভুক্তভোগী ও স্থানীয়রা। এ সময় শাকিল আহমেদ রাজনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।