আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১ রাতের অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ২।

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 87
ছবির ক্যাপশন :


​মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার) 

সুন্দরবনের বন্যপ্রাণী নিধন ও পাচার রুখতে নলিয়ান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংসসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৯৯ হাজার টাকা মূল্যের সর্বমোট ৪৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা শহিদুল গাজী (৪২) এবং রুসুল গাজী (২৩)।

​কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ আভিযানিক দল খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় এই অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে মাংস বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা দুই পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

​কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত হরিণের মাংস ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী হত্যা ও পাচারবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network