অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা
সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি কোম্পানির কাছে হস্তান্তরের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ প্রস্তাবটি অনুমোদিত হয়।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) মাধ্যমে ১৫ বছর মেয়াদি এই কনসেশন চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আর্থিক ও পরিচালন কাঠামো:
চুক্তির শর্তানুযায়ী, টার্মিনাল-৩ পরিচালনার দায়িত্ব নেওয়ার বিপরীতে জাপানি প্রতিষ্ঠানটি সরকারকে এককালীন অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার (প্রায় ১০০ কোটি টাকা) প্রদান করবে। পাশাপাশি নিয়মিত আয়ের উৎস হিসেবে যাত্রী ও কার্গো হ্যান্ডলিং থেকে রাজস্ব ভাগাভাগির সুনির্দিষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে:
বিমানের অংশীদারত্ব ও সময়সীমা:
গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার ক্ষেত্রে দেশীয় সংস্থার স্বার্থ সংরক্ষণে চুক্তিতে বিশেষ শর্ত যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে। অন্যদিকে, প্রকল্প হস্তান্তরের পরবর্তী ১৪ মাসের মধ্যে জাপানি কোম্পানিকে টার্মিনাল-৩-এর পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম শুরু করতে হবে।
প্রকল্পের প্রেক্ষাপট:
জাপানি প্রতিষ্ঠানটির দেওয়া আর্থিক প্রস্তাব যাচাই-বাছাই ও দর-কষাকষি শেষে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং এবং অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মতি নিয়ে চুক্তিটি চূড়ান্ত রূপ পায়। ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়নাধীন শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটি ২০১৬ সালের ১ জুলাই শুরু হয়, যার নির্ধারিত মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।