আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১ রাতের অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

কামারপাড়া রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় দিনাজপুরের যুবক নিহত

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 76
ছবির ক্যাপশন : মৃত্যু ব্যক্তির ছবি


গাইবান্ধা প্রতিনিধি:

 গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় দিনাজপুরের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্টেশনে একটি ট্রেন থ্রু পাস করার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি কামারপাড়া রেলস্টেশনে না থেমে থ্রু পাস করার সময় ওই যুবক ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত যুবক দিনাজপুর জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি হিন্দু সম্প্রদায়ের বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম, বয়স ও দিনাজপুরের কোথায় তার বাড়ি—এসব বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।

স্থানীয়দের ধারণা, ট্রেনটি স্টেশনে না থেমে দ্রুতগতিতে অতিক্রম করার সময় অসাবধানতাবশত ওই যুবক ট্রেনের কাছাকাছি চলে আসায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে তিনি ট্রেনের ধাক্কায় পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নিহতের পরিচয় শনাক্ত হলে তার পরিবারের সদস্যদের খবর দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিহতের পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network