আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

পূর্বের হামলার ১১ মাস পর গুলি: সাংবাদিক আলিফ হত্যা কি পরিকল্পিত? দেশজুড়ে ক্ষোভের আগুন

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন :


​অনলাইন ডেস্ক:

অন্যায়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কলম ধরাই কি কাল হলো সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের? নেত্রকোনায় দিনদুপুরে কিংবা রাতের আঁধারে একের পর এক আক্রমণের শিকার হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো এই কলম সৈনিককে। আলিফ হত্যার ন্যায়বিচারের দাবিতে এখন উত্তাল দেশের গণমাধ্যম অঙ্গন।

​২০২৫ সালের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর ঘাটে চাপাতি দিয়ে হামলার শিকার হয়েছিলেন আলিফ। কিন্তু সেই ঘটনার সময়োপযোগী বিচার বা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায়, প্রায় ১১ মাস পর ১৫ অক্টোবর রাতে তাঁকে গুলি করে হত্যা করতে সক্ষম হয় দুর্বৃত্তরা। আগের হামলায় জড়িতদের শনাক্ত ও বিচার হলে কি এই হত্যাকাণ্ড এড়ানো যেত?—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সহকর্মী ও পরিবারসহ গোটা সাংবাদিক সমাজের মনে।

​সাংবাদিক নেতৃবৃন্দ বলছেন, একজন মফস্বল সাংবাদিক হোক বা কোনো আইপি টিভির প্রতিনিধি—রাষ্ট্রের দায়িত্ব সবার নিরাপত্তা নিশ্চিত করা। এভাবে সাংবাদিকদের কলম থমকে গেলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথও রুদ্ধ হয়ে যাবে।

​‘দৃশ্যমান অগ্রগতি না হলে কলম বিরতি ও লংমার্চ’

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সাফ জানিয়ে দিয়েছেন, “আমরা আর নীরব থাকব না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নতুবা মফস্বল থেকে শুরু করে সারা দেশে মানবব্ন্ধন, সমাবেশ, কলম বিরতি এমনকি লংমার্চের মতো কঠোর কর্মসূচি পালনে বাধ্য হব।”

​সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের হত্যাকাণ্ডে স্থানীয় থানা ও জেলা পুলিশ প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সিনিয়র সাংবাদিক শাফায়েত হোসেনসহ অন্যান্য সহকর্মীরা। তাঁরা জানান, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আইনসম্মত আন্দোলন অব্যাহত থাকবে।

​একই সঙ্গে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক সাংবাদিকের জীবনহানি বন্ধে অনতিবিলম্বে কার্যকর ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করার জন্য সরকারের প্রতি দাবি তোলা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network