আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১ রাতের অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

ময়মনসিংহ মেডিকেলে আগুনের আতঙ্ক, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন : ময়মনসিংহ মেডিকেলে আগুনের আতঙ্ক, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

বিশেষ প্রতিবেদক, শাহাদাত
দৈনিক জাগ্রত সময় (সারা বাংলাদেশ)

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নতুন ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়েছে। আগুনের খবর ছড়িয়ে পড়ার পর দ্রুত নিচে নামতে গিয়ে সিঁড়িতে হুড়োহুড়ি ও পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একটি অজ্ঞাত শিশুও রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। অপর নিহত অজ্ঞাত শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষ পরিস্থিতি অনুযায়ী, অগ্নিকাণ্ডের পর ভবনের বিভিন্ন অংশে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকেই দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এ সময় সিঁড়িতে অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়ির মধ্যে পদদলনের ঘটনা ঘটে। এতে ছয়জন প্রাণ হারান।

শর্টসার্কিট থেকে আগুনের প্রাথমিক ধারণা

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, নতুন ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের সঙ্গে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অতিরিক্ত উত্তাপ তৈরি হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তিনি বলেন, কন্ট্রোল রুমে আগুন লাগার পর ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের পরিমাণ তুলনামূলক বড় না হলেও ধোঁয়ার কারণে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত করা সম্ভব হবে।

ওয়ার্ডে ক্ষয়ক্ষতি হয়নি: হাসপাতাল কর্তৃপক্ষ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে হাসপাতালের কোনো ওয়ার্ডের ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের প্রকৃত কারণ এবং হাসপাতালের বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইউনিটগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চারটি ইউনিট সেখানে রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের মূল উৎস ও পদদলনে হতাহতের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী তদন্তে বিস্তারিত কারণ উঠে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network