আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নাটোরে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি, উদ্ধারে রাজশাহীতে পুলিশের অভিযান

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 62
ছবির ক্যাপশন : নাটোরে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি, উদ্ধারে রাজশাহীতে পুলিশের অভিযান


রাজশাহী প্রতিনিধি:
নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধারে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ল্যাপটপটির অবস্থান কয়েক দফা শনাক্ত করা হলেও এখনো তা উদ্ধার করা সম্ভব হয়নি।

সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ল্যাপটপটির অবস্থান নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে শনাক্ত হয়। ওই সময় স্টেশনে থাকা তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায় রেলওয়ে পুলিশ। তবে ল্যাপটপ বা ক্যামেরার সন্ধান পাওয়া যায়নি।

চুরি যাওয়া মালামালের সন্ধানে বৃহস্পতিবার রাজশাহীতে অবস্থান করছিলেন ক্রিল ল্যান্ডার। সাংবাদিকদের তিনি বলেন, “কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।”

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, গত কয়েক ঘণ্টায় নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার জিনিসপত্রের অবস্থান খুঁজে পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে এই জার্মান পর্যটক বলেন, তার জিনিসপত্র উদ্ধারে পুলিশ কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করছেন। বাংলাদেশে এটিই তার প্রথম সফর বলেও জানান তিনি।

যেভাবে চুরি হয়

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য একটি এটিএম বুথে টাকা তুলতে যান ক্রিল ল্যান্ডার। এ সময় তিনি নিজের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র এক ব্যক্তির কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে রেলওয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে জানা গেছে।

টাকা তুলে ফিরে এসে ক্রিল ল্যান্ডার দেখতে পান, ওই ব্যক্তি এবং তার ব্যাগ—দুটিই নেই। ব্যাগে ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।

ঘটনার পর নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এরপর ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ।

রাজশাহীতে কয়েক দফা অবস্থান শনাক্ত

পুলিশের তথ্যমতে, একপর্যায়ে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় শনাক্ত হয়। পরে বুধবার রাত ১১টার দিকে ক্রিল ল্যান্ডার রাজশাহীতে পৌঁছালে ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখায়।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ল্যাপটপটির অবস্থান শনাক্ত হওয়ার পর রেলওয়ে পুলিশ, আরএমপির বোয়ালিয়া থানা, ডিবি ও র‍্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান।

এ সময় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেস মালিক ও কেয়ারটেকারদেরও বিষয়টি জানানো হয়।

ওসি বলেন, ল্যাপটপটিতে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। রাতে ল্যাপটপটির অবস্থানেরও কোনো পরিবর্তন দেখা যায়নি। পরে সেটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।

আব্দুলপুরে ট্রেনে তল্লাশি

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ল্যাপটপটির অবস্থান আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে শনাক্ত হওয়ার পর সেখানে থাকা ট্রেনগুলোতে তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে চুরি যাওয়া ল্যাপটপ বা ক্যামেরার সন্ধান পাওয়া যায়নি।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, “আমাদের চেষ্টা অব্যাহত আছে। সঠিক লোকেশন পাওয়া গেলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে। বিদেশি পর্যটক আমাদের মেহমান। তার জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।”


সমন্বিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী

পুলিশ জানিয়েছে, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), ডিবি, র‍্যাব, টুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি পাওয়া গেছে। তার ছবি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে এবং তাকে শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে বুধবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের একটি হোটেলে ক্রিল ল্যান্ডারের থাকার ব্যবস্থা করে পুলিশ। তাকে খাবারও সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network